![]() |
| Youtube |
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ভুয়া সংবাদও মহামারির আকার ধারণ করেছে। বিশ্বব্যাপী এই সঙ্কট চলার সময়েই এমন অবস্থায় আরও সোচ্চার হয়েছে গুগল।
বিভিন্ন দেশের সঙ্গে ভুয়া সংবাদ তাদের প্লাটফর্মগুলো থেকে সরাতে কাজ করছে গুগল।
এবার দক্ষিণ কোরিয়ায় ভুয়া সংবাদ-ভিডিও বিষয়ে জরিমানার মুখোমুখি হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশটিতে সরকারের সঙ্গে ভুয়া খবর ও ইউটিউব থেকে ভিডিও সরাতে কাজ করছে।
গত বছর থেকে গুগল তাদের ইউটিউবে প্রিমিয়াম সেবায় আরও জোর দিয়েছে। কিন্তু সেখানেও ভুয়া খবর-ভিডিও ছড়িয়েছে। আর এর ফলে গুগলকে দক্ষিণ কোরিয়ায় ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার জরিমানার মুখোমুখো হতে হয়েছে।
অবশ্য এখন প্লাটফর্ম থেকে ভুয়া খবর সরানোকেউ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গত মার্চ থেকে এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে হাজার হাজার ভিডিও প্লাটফর্ম থেকে সরিয়েছে।
করোনাভাইরাসের চিকিৎসাসহ এমন নানা ধরনের টোটকা, ওষুধ কিংবা ডাক্তারের নামে নিজেদের মতামত দিয়ে ভিডিও ছাড়া হচ্ছে। যার প্রায় সবই ভুয়া হিসেবে চিহ্নিত করে সরিয়ে ফেলা হচ্ছে।

Comments
Post a Comment