টিকটক নিয়ে দ্বিধায় অ্যামাজন

Amazon
কর্মীদেরকে টিকটক ব্যবহারে নিষেধ করে পরে আবার বক্তব্য পাল্টেছে অ্যামাজন।
শুক্রবার এক ইমেইলে তারা জানিয়েছিলো, কর্মীরা টিকটক অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। রকেটের গতিতে এই খবর মিডিয়ায় ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্তটি পরিবর্তন করে ই-কমার্স জায়ান্টটি। পরে অ্যামাজনের মুখপাত্র জানায়, ইমেইলটি ভুল করে পাঠানো হয়েছিলো। টিকটক ডিলিটের প্রয়োজন নেই।
ইমেইলে প্রথমে জানানো হয়, কর্মক্ষেত্রের কাজে ইমেইল পাঠাতে যে ফোন ব্যবহার করা হয় তাতে টিকটক অ্যাপ রাখা যাবে না।শুক্রবারের মধ্যে অ্যাপটি ডিলিট করতে হবে। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়। এই ইমেইলের কপি নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার টুইটারেও পোস্ট করেন। 
পরে অ্যামাজনের মুখপাত্র জানান, টিকটককে কেন্দ্র করে তাদের নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি। মেইলটি ভুল করে পাঠানো হয়েছিলো।
এ ব্যাপারে টিকটক থেকে বলা হয়, অ্যামাজনের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। কী কারণে তারা উদ্বিগ্ন তা স্পষ্ট নয়। অ্যামাজন কোনো ইস্যুতে প্রশ্ন তুললে সে বিষয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত।
এর আগে ফেব্রুয়ারিতে টিকটকের বিরুদ্ধে ডেটা সংগ্রহের অভিযোগ এনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ) অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করে। 
প্লেনে কী কী নেওয়া যাবে আর কী কী নেওয়া যাবে না তা মিউজিক্যাল প্যারোডি ভিডিও হিসেবে টিকটকে আপলোড করেছিলো সংস্থাটির কিছু কর্মী। এরপরেই অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করা হয়।
বিজনেস ইনসাইডার অবলম্বনে

Comments